"এ শুধু গানের দিন" — বাংলা গান সম্পর্কে প্রবন্ধ
" এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবার " প্রখ্যাত কণ্ঠশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া একটি কালজয়ী গান। এই গানটির গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুরকার রবীন চট্টোপাধ্যায়। গৌরীপ্রসন্ন মজুমদার রচিত এই গানটি একটি প্রেমের মিলনাত্মক গান। ৫ ডিসেম্বর ১৯৫৭ তারিখে মুক্তিপ্রাপ্ত অগ্রদূত পরিচালিত "পথে হলো দেরী" চলচ্চিত্রে এই গান ব্যবহৃত হয়েছিল। চলচ্চিত্রে বাংলার জনপ্রিয় জুটি উত্তম কুমার এবং সুচিত্রা সেন এই গান দৃশ্যায়ন করেন। এইখানে উল্লেখ্য যে, সন্ধ্যা মুখোপাধ্যায়—হেমন্ত মুখোপাধ্যায় (কণ্ঠসঙ্গীতে) এবং সুচিত্রা সেন—উত্তম কুমার (গানের দৃশ্যায়নে) ১৯৫০ থেকে ১৯৭০–এর দশক বাংলা ও বাঙালিকে উদ্বেল করেছিল। চলচ্চিত্রে এই গানটির দৈর্ঘ্য ৩ মিনিট ৩২ সেকেন্ড। সন্ধ্যা মুখার্জী এই অভিযোগ বাঙালি মানুষ তথা বাঙালি শিল্পীদের অনেকদিনেরই যে মাননীয়া শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় যোগ্য সম্মান কোনওদিন পাননি। ৫০ বছরের অধিক সঙ্গীতজীবনের শেষভাগে সন্ধ্যা মুখোপাধ্যায় মহাশয়াকে "পদ্মশ্রী" পুরস্কার দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়। এত সুদীর্ঘ সঙ্গীতজীবন ও সঙ্গীতসাধনার পর এই সম্মান অনেকে অযোগ্য এবং অপ্রত...