পোস্টগুলি

অভিজিৎ বন্দ্যোপাধ্যায় লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

"সারাদিন তোমায় ভেবে হলো না আমার কোনো কাজ" — বাংলা গান সম্পর্কে প্রবন্ধ

ছবি
" সারাদিন তোমায় ভেবে হলো না আমার কোনো কাজ " অভিজিৎ বন্দ্যোপাধ্যায় (অভিজিৎ ব্যানার্জি) রচিত একটি বাংলা গান। এই গানটি মূলতঃ গায়ক সুবীর সেনের কণ্ঠে জনপ্রিয়তা পায়। গান লেখার সাথে সাথে অভিজিৎ বন্দ্যোপাধায় এই গানটির সুরও করেন। এই গানটি ১৯৬৭ সালে প্রথম প্রকাশ পায়। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় (১৯৩১–২০২২) বাংলা আধুনিক গানের একজন প্রখ্যাত গায়ক। তাঁর সঙ্গীতজীবনের শুরু হয় ভারতীয় গণনাট্য সংঘের (Indian People's Theatre Association বা IPTA) সাথে কাজের মাধ্যমে। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গীতজীবনের একটা বড় অংশ, এবং বিশেষতঃ প্রারম্ভিক বছরগুলির সাথে সংযুক্ত রয়েছেন সলিল চৌধুরী এবং তাঁর সস্নেহ অভিভাবকত্ব। সান্নিধ্য এবং পরামর্শের মাধ্যমে সলিল চৌধুরী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের প্রতিভার উন্মোচন তথা বিকাশে সহযোগিতা করেন। সুবীর সেন (১৯৩৪–২০১৫) আধুনিক বাংলা গানের একজন জনপ্রিয় গায়ক। তাঁর প্রেমের গানগুলি, এবং গানে তারুণ্যের ছোঁয়া বাংলার সঙ্গীতশ্রোতাদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা পায়। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সুবীর সেনের সাথে দুইখানি গানে কাজ করেন— ১) "এ যেন সেই চোখ", ২) "সারাদিন তোমায় ভেবে"।  লক্...