পোস্টগুলি

সলিল চৌধুরী লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

"কোনো এক গাঁয়ের বধূর কথা" (গাঁয়ের বধূ) — বাংলা গান সম্পর্কে প্রবন্ধ

ছবি
" কোনো এক গাঁয়ের বধূর কথা তোমায় শোনাই শোনো " (১৯৪৯) হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া একটি জনপ্রিয় বাংলা গান। এই গানটি " গাঁয়ের বধূ " অথবা " গাঁয়ের বধূর গান " শিরোনামেও পরিচিত। গানটির গীতিকার, এবং সুরকার সলিল চৌধুরী। এই গানটি "দাদরা" তালে সুরবদ্ধ"। সলিল চৌধুরীর (১৯২৫–১৯৯৫) নিজের জীবনের এবং সঙ্গীতজীবনের একটি বড় অংশ গণসঙ্গীত আন্দোলনের সাথে সংযুক্ত ছিলেন। সলিল চৌধুরী (সুরকার/গীতিকার হিসেবে) হেমন্ত মুখোপাধ্যায়ের (গায়ক হিসেবে) বেশ অনেক গানে একসাথে কাজ করেন, যার মধ্যে অনেক গান ক্রমে ক্রমে জনপ্রিয় এবং কালজয়ী হয়ে ওঠে। "গাঁয়ের বধূ" এইরকমই একটি প্রথম দিককার গান। ভারতীয় গণনাট্য সংঘের (Indian People's Theatre Association অথবা IPTA) সাথে সংযুক্ত থেকে সলিল চৌধুরী এমন বহু গানে কাজ করেন যেইসকল গানে সাধারণ মানুষ, মানুষের জীবন, জীবনসংগ্রাম, জীবনের প্রাপ্তি–অপ্রাপ্তি, আশা–নিরাশা, সুখ–দুঃখ মূল প্রতিপাদ্য হয়ে প্রকাশিত এবং পরিবেশিত হয়।  সলিল চৌধুরীর লেখা এবং সুর করা এই গান একই সাথে সাধারণ মানুষের জীবন এবং তারই সাথে মন্বন্তরের ভয়াবহতা তুলে ধরে। এই গানের ম...

"আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা" — বাংলা গান সম্পর্কে প্রবন্ধ

ছবি
" আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা " (১৯৬১) হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া একটি জনপ্রিয় আধুনিক বাংলা গান। এই গানটির গীতিকার এবং সুরকার সলিল চৌধুরী। সলিল চৌধুরী মূলতঃ একজন সঙ্গীত পরিচালক হিসেবে প্রখ্যাত হলেও, তিনি গান এবং কবিতা লিখেছিলেন। "আমি ঝড়ের কাছে রেখে গেলাম" এইরকমই একটি গান। এই গানটি "দাদরা" তালে সুরবদ্ধ। সলিল চৌধুরী সলিল চৌধুরীর (১৯২৫–১৯৯৫) জীবনের এবং সঙ্গীতজীবনের একটি বড় অংশ গণসঙ্গীত আন্দোলনের সাথে সংযুক্ত ছিলেন। গণসঙ্গীত আর ভারতীয় গণনাট্য সংঘের (Indian People's Theatre Association অথবা IPTA) সাথে কাজ করার সময় সলিল চৌধুরী এমন অনেক গানে কাজ করেন যেইসকল গানে সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, কৃষক, শ্রমিক, নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্ত, এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম, জীবনের পাওয়া, না–পাওয়া, আশা–নিরাশা, সুখ–দুঃখ মূল প্রতিপাদ্য হয়ে প্রকাশিত এবং পরিবেশিত হয়। এইরূপ কিছু গানের উদাহরণ: "ঘুম ভাঙ্গার গান" ("ঢেউ উঠছে কারা উঠছে"), "হেই সামালো ধান হো", "ভাঙো ভাঙো ভাঙো কারা", "পথে এবার নামো সাথী" ইত্যাদি। সলিল চ...